, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ ৬-আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:০৬:৪৫ অপরাহ্ন
নওগাঁ ৬-আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক গ্রেফতার ফাইল ছবি: ওমর ফারুক

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য- মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের মোট পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে গ্রেফতারকৃতদের নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ওমর ফারুক সুমনের পরিচয় জানা গেলেও বাকি আসামিদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

 


নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!