নওগাঁ ৬-আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক গ্রেফতার

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:০৬:৪৫ অপরাহ্ন

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য- মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের মোট পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে গ্রেফতারকৃতদের নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ওমর ফারুক সুমনের পরিচয় জানা গেলেও বাকি আসামিদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005