, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৯ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদান

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৫৩:৫৩ অপরাহ্ন
​৯ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদান সংগৃহিত ছবি
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক, সনদ ও সম্মাননার অর্থ তুলে দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্তরা

অভিনয়: ফরিদা আক্তার ববিতা

চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার

স্থাপত্য: স্থপতি মেরিনা তাবাসসুম

সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু

নৃত্য: অর্থী আহমেদ

পালাগান: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতা: শফিক রেহমান

শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্য: তেজস হালদার জস

এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো একটি ব্যান্ড দল হিসেবে ‘ওয়ারফেজ’ একুশে পদক গ্রহণ করে।

একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে।

সময়ভেলা | জাতীয়

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!