, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘এল মেনচো’ নিহতের পর মেক্সিকোজুড়ে সহিংসতা, নিহত ২৫ ন্যাশনাল গার্ড সদস্য!

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:৪৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:৪৩:০২ পূর্বাহ্ন
​‘এল মেনচো’ নিহতের পর মেক্সিকোজুড়ে সহিংসতা, নিহত ২৫ ন্যাশনাল গার্ড সদস্য! সংগৃহিত ছবি
মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টিতেই সহিংসতা শুরু হয়েছে। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হেফাজতে থাকা অবস্থায় মারা যান এল মেনচো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন শহরে অশান্তি ও নাশকতা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা। সব মিলিয়ে রোববার থেকে ৯ হাজার ৫০০ সেনা মোতায়েনের তথ্য দিয়েছে সরকার।

অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত ও তিন সেনা আহত হয়েছেন। সহিংসতায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কার্যালয়ের এক সদস্য এবং তার অপরাধী চক্রের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে।

‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেজিএন) প্রধান এল মেনচোর মৃত্যুর পর তার অনুসারীরা বিভিন্ন শহরে সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।

সময়ভেলা | আন্তর্জাতিক

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!