, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হালিশহরে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭!

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:১৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১১:১৮:০২ পূর্বাহ্ন
​হালিশহরে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭! সংগৃহিত ছবি
চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ৬ তলা ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাসাটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সময়ভেলা | নগর সংবাদ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!