বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট গত বছর তার আরোপ করা শুল্ক বাতিলের সিদ্ধান্ত দেওয়ার পরই তিনি নতুন এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রকে “বছরের পর বছর ঠকানো হয়েছে” এবং এখন থেকে আইনের আওতায় বাড়তি কর কার্যকর করা হবে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী রূপ দিতে তার প্রশাসন কাজ করবে।
গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন এবং কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।
সময়ভেলা | আন্তর্জাতিক
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট