উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, এটি সম্ভবত অগভীর ভূমিকম্প ছিল এবং বেশিরভাগ মানুষ তা তেমন অনুভব করেননি। তবে ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল এলাকায় বেশি কম্পন অনুভূত হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
সময়ভেলা | সারাদেশ
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট