মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশ করা হয়।
নতুন নীতিমালায় মসজিদে কর্মরত খতিব ছাড়া অন্যান্য জনবলের গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সিনিয়র পেশ ইমামকে ৫ম, পেশ ইমামকে ৬ষ্ঠ ও ইমামকে ৯ম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা রয়েছে। এছাড়া মুয়াজ্জিন, খাদিমসহ অন্যান্য পদের বেতনও গ্রেডভিত্তিক নির্ধারণ করা হয়েছে।
নীতিমালায় মসজিদ কর্মীদের আবাসন, মাসিক সঞ্চয়, চাকরি শেষে সম্মাননা এবং ছুটি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি মাসে সর্বোচ্চ চারদিন সাপ্তাহিক ছুটি ও বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটির বিধান রাখা হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে সাত সদস্যের বাছাই কমিটি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর নতুন পদ সৃষ্টি করা হয়েছে এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।
সময়ভেলা | জাতীয়
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট