, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার!

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১২:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১২:২৫:৫৩ অপরাহ্ন
​শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার! সংগৃহিত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি–র পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন ‘দোয়েল টাওয়ার’–এ ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা হবে।

মঙ্গলবার অর্থ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুমোদন দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহীদ হাদির স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।

অর্থ বিভাগ জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর শহীদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত সাপেক্ষে অনুদান অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। তার মৃত্যুর পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দেন।

সময়ভেলা | জাতীয়

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!