, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশে থাকা ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত!

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন
নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশে থাকা ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত! সংগৃহিত ছবি

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

 

ভারতের প্রধান হাইকমিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়–এর কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকাসহ বাংলাদেশের সব ভারতীয় কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট দপ্তর স্বাভাবিকভাবে চালু থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবারের সদস্যদের প্রত্যাহার কেবল সতর্কতামূলক ব্যবস্থা।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্তকে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: ঢাকা পোস্ট

সময়ভেলা | আন্তর্জাতিক


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!