, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেপ্তার, ৩৯১ ওয়ারেন্টের তথ্য!

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৫:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৫:২৩:০৪ অপরাহ্ন
​ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেপ্তার, ৩৯১ ওয়ারেন্টের তথ্য! সংগৃহিত ছবি


ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্টের তথ্য রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় তাদের বিরুদ্ধে তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা জামিনে মুক্তি পান।

সময়ভেলা | অপরাধ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!