, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​সাভারে ছয় খুন: হত্যাকে ‘থার্টি ফোর’ বলত সিরিয়াল কিলার সম্রাট!

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০১:১১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০১:১১:৩৬ অপরাহ্ন
​সাভারে ছয় খুন: হত্যাকে ‘থার্টি ফোর’ বলত সিরিয়াল কিলার সম্রাট! সংগৃহিত ছবি
সাভারে ধারাবাহিক ছয়টি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকে ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ নামে উল্লেখ করতেন বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তিনি ভবঘুরে নারী-পুরুষদের হত্যা করতেন।

সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাট মানসিক রোগী নন; অতিরিক্ত মাদকাসক্তির কারণে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন এবং একপর্যায়ে হত্যা তার নেশায় পরিণত হয়। তার প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত হয়নি, ছদ্মনামে আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ জানায়, ২০২৫ সালের জুলাইয়ে এক বৃদ্ধাকে হত্যার পর সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন সম্রাট। গত পাঁচ মাসে সেখান থেকে একের পর এক পাঁচটি মরদেহ উদ্ধার হলেও প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করা যায়নি। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।

রোববার গ্রেপ্তারের পর সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সম্রাট ছয়টি হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ ধারণা করছে, এর বাইরেও আরও অপরাধে তার সম্পৃক্ততা থাকতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সময়ভেলা | অপরাধ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!