প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ!
-
আপলোড সময় :
২০-০১-২০২৬ ১১:০১:৩০ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২০-০১-২০২৬ ১১:০১:৩০ পূর্বাহ্ন
সংগৃহিত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। তফশিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধ প্রার্থীরা লিখিত নোটিশের মাধ্যমে আজকের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নির্ধারিত সময়ের পর প্রার্থিতা প্রত্যাহার বা বাতিলের সুযোগ থাকবে না।
ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে আপিল নিষ্পত্তির পর মোট ৪২৫টি মনোনয়ন বৈধ হয়েছে। প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সময়ভেলা | জাতীয় নির্বাচন
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স