জামালপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেরিন প্রকৌশলী (এক্স ক্যাডেট) আশিকুজ্জামান স্ট্যালিন (২৫)। রোববার (১৮ জানুয়ারি) ভোরে মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে জামালপুর শহর থেকে ব্যক্তিগত গাড়িতে করে নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন স্ট্যালিন। পথে হঠাৎ এক পথচারী দৌড়ে রাস্তা পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত পথচারী বর্তমানে জীবিত আছেন বলে জানিয়েছে পুলিশ।
মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র আশিকুজ্জামান স্ট্যালিন ইউরোপের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ভেলা | সারাদেশ



সময় ভেলা রিপোর্ট