, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি!

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৪:৪৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৪:৪৬:৩৬ অপরাহ্ন
ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি! সংগৃহিত ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, নিরাপত্তা সংকটের কারণে তারা ভারতে ভ্রমণ করতে আগ্রহী নয় এবং ম্যাচগুলো স্থানান্তরের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। তবে আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।


দু’পক্ষ সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রসঙ্গত, আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের জন্য ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ বলে উল্লেখ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচিতে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা ও একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময়ভেলা | স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!