, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত!

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
​বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত! সংগৃহিত ছবি
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন—ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। আহত শ্রমিকেরা ডোবরার একটি জুট মিলে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি রেলক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পিকআপ চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।


সময়ভেলা | সারাদেশ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!