, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​এল ক্লাসিকো ফাইনালে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:১৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:১৭:২৬ পূর্বাহ্ন
​এল ক্লাসিকো ফাইনালে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা সংগৃহিত ছবি
সৌদি আরবের জেদ্দায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো ফাইনালে নাটকীয় লড়াই শেষে বার্সেলোনা ৩–২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। রাফিনহার জোড়া গোল ও রবার্ট লেভান্ডোভস্কির এক গোলেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে কাতালান জায়ান্টরা।


৩৬ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়র রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা সময়ে লেভান্ডোভস্কি বার্সাকে আবার এগিয়ে দিলেও বিরতির ঠিক আগে গঞ্জালো গার্সিয়া রিয়ালের হয়ে সমতা ফেরান (২–২)।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে দানি অলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন রাফিনহা। শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।


এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে রেকর্ড ১৬তমবার শিরোপা জিতল বার্সা।


সময়ভেলা | স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!