, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:১৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:১৯:৩২ অপরাহ্ন
​আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন সংগৃহিত ছবি
আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।


তিনি জানান, মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে করা সব আপিলের নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায়। আপিল শুনানি হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। এ পর্যন্ত মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল জমা দেওয়া যাবে। ১০ জানুয়ারি শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

সময়ভেলা | নির্বাচন

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!