জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এজিএস পদে মাসুদ রানা জয়ী হন ৫ হাজার ০০২ ভোট পেয়ে। তিনটি পদেই শিবির সমর্থিত প্যানেল বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে।
সময়ভেলা | জকসু
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



ডেস্ক রিপোর্ট