দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য জারি করা নোটিশে জানানো হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ব্যবসায়ী সমিতি।
ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই এলপিজির দাম সমন্বয় করেছে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানিয়েছে তারা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে বিক্রি পুনরায় শুরু হবে, অন্যথায় বন্ধ থাকবে।
সময়ভেলা | সারাদেশ
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট