, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির আলটিমেটামের খবর মিথ্যা: বিসিবি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
​টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির আলটিমেটামের খবর মিথ্যা: বিসিবি সংগৃহিত ছবি


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না—এমন অবস্থান জানিয়ে আইসিসিকে ইমেইল পাঠালেও পয়েন্ট কাটা বা বাধ্যতামূলকভাবে ভারতে খেলতে হবে—এমন কোনো আলটিমেটাম পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

বিসিবি জানায়, গণমাধ্যমে প্রকাশিত আইসিসির কঠোর বার্তা সংক্রান্ত খবরগুলো ভিত্তিহীন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরং ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং আলোচনা এখনো চলমান রয়েছে।

বিসিবির বক্তব্য অনুযায়ী, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উত্থাপিত উদ্বেগ সমাধানে আইসিসি ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছে এবং টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি আইসিসিকে চিঠি দেয়। বিশ্বকাপ শুরুর আগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সময়ভেলা | স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!