, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলা, ডাকাতির অভিযোগ মিথ্যা!

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:০৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:০৫:১১ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলা, ডাকাতির অভিযোগ মিথ্যা! সংগৃহিত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগীদের স্বজনরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

এর আগে ইয়ার্ড কর্তৃপক্ষ ডাকাতদলের হামলায় শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে মামলাটি তদন্তাধীন রয়েছে।
 

সোমবার সকালে পাশ্ববর্তী একটি ইয়ার্ড থেকে সাইফুল ইসলাম (২৫) ও আবদুল খালেক (২৭) নামে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে জাপান থেকে আসা একটি জাহাজ ভেড়ানোর সময় ঘন কুয়াশার কারণে বড় জাহাজের নিচে একটি বোট তলিয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
 

এ ঘটনায় জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। বেসরকারি সংস্থা বিলসের জরিপ অনুযায়ী, ২০২৫ সালে জাহাজভাঙা খাতে ৪৮টি দুর্ঘটনায় ৫৮ জন শ্রমিক হতাহত হয়েছেন, যার মধ্যে চারজন নিহত।
 

সময়ভেলা | মেরিন নিউজ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!