ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, নতুন ধারার রাজনীতিতে সক্রিয় থাকার কারণেই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে। গুলিবর্ষণকারী ফয়সাল করিমসহ প্রধান তিন আসামি বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছে বলে জানায় ডিবি।
এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তথ্যপ্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান বিন হাদি।
সময়ভেলা | অপরাধ



সময় ভেলা রিপোর্ট