, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বাচল নতুন শহরে পুলিশের সবচেয়ে বড় জনবল ও অবকাঠামো সম্প্রসারণের প্রস্তাব !

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৪:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৪:৪৪:৫৭ অপরাহ্ন
পূর্বাচল নতুন শহরে পুলিশের সবচেয়ে বড় জনবল ও অবকাঠামো সম্প্রসারণের প্রস্তাব ! সংগৃহিত ছবি

রাজধানীর অদূরে পরিকল্পিত পূর্বাচল নতুন শহর প্রকল্পকে কেন্দ্র করে পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় জনবল ও অবকাঠামো সম্প্রসারণের প্রস্তাব নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

 

প্রস্তাবনা অনুযায়ী, পূর্বাচলে চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্সসহ একটি পূর্ণাঙ্গ পুলিশ কাঠামো গড়ে তোলা হবে। এই কাঠামোর জন্য একক প্রকল্প হিসেবে ৬ হাজার ৫২৪টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
 

রাজউকের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ভবিষ্যতে পূর্বাচলে প্রায় ৩০ থেকে ৪০ লাখ মানুষের বসবাস হতে পারে। সে কারণে শুরু থেকেই অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি সেবা নিশ্চিত করতে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা কাঠামো গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রস্তাবটি বর্তমানে প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে। অনুমোদন পেলে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।


সময়ভেলা | সারাদেশ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!