, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​মোহাম্মদপুরে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট !

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১২:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১২:৪৩:৩২ অপরাহ্ন
​মোহাম্মদপুরে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট ! সংগৃহিত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানটি থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক।


সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন কেচি গেট ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে সিন্দুকসহ দোকানের সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত হন।


মাসুদ রানা আরও বলেন, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ ও বন্ধক রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। পাশাপাশি প্রায় ৬০০ ভরি রুপা, স্বর্ণ কেনাবেচার রশিদ এবং নগদ চার লাখ টাকাও চুরি হয়েছে। তার হিসাবে, চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।


চুরির বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে নেয় এবং কিছুক্ষণ অপেক্ষার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।


সময়ভেলা | অপরাধ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!