, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরে: ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সোচ্চার মেরিনাররা!

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১১:৩২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশের সীমানা ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরে: ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সোচ্চার মেরিনাররা! সংগৃহিত ছবি

ওসমান হাদী হত্যার বিচারের দাবি এখন আর শুধু বাংলাদেশ ভূখণ্ডেই সীমাবদ্ধ নেই; প্রশান্ত মহাসাগরের বুকে কর্মরত বাংলাদেশি মেরিনারদের মাঝেও সেই দাবি সোচ্চার হয়ে উঠেছে। দূর সমুদ্রে অবস্থান করেও ন্যায়বিচারের আহ্বান জানাচ্ছেন প্রবাসী মেরিনাররা।

 

বাংলাদেশি মেরিনার রাকিবুল ইসলাম ফরিদ সামাজিক যোগাযোগমাধ্যমে “Justice for Hadi” লেখা প্ল্যাকার্ড হাতে একটি পোস্ট দিয়ে এই প্রতিবাদে যুক্ত হন। পোস্টে তিনি লেখেন—

“ওসমান হাদী হত্যার বিচার সরকারের প্রাধান্য তালিকায় কত নম্বরে আছে, কিংবা আদৌ আছে কি না—তা জানি না। তবে এই হত্যার বিচার হতেই হবে। কারণ ওসমান হাদী এখন আর কোনো ব্যক্তি নন; হাদী এক অমর বিদ্রোহী ও বিপ্লবী চেতনা। এই হত্যার বিচার না হলে অপমানিত হবে যুগে যুগে এই ভূখণ্ডের মুক্তিকামী লাখো মানুষের আত্মত্যাগ।”

 

তিনি আরও উল্লেখ করেন, হাদী চত্বরে এখনো প্রতিদিন শত শত নারী, তরুণ ও বৃদ্ধ মানুষের উপস্থিতি সেই চেতনাকেই বহন করে। কপালে পতাকা বেঁধে শিশুরাও সেখানে আসে। কেউ সরাসরি রাজপথে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে—নিজ নিজ অবস্থান থেকে বিচারের দাবিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

 

“বাঁচার অধিকারে আমরা সবাই সমান। আমরা সবাই হাদী”—এই আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিপ্লব অমর হোক।”

 

দূর সমুদ্রে থেকেও মেরিনারদের এই কণ্ঠস্বর প্রমাণ করে—ওসমান হাদী এখন একটি নাম নয়, তিনি হয়ে উঠেছেন ন্যায়বিচার, প্রতিবাদ ও মানবাধিকারের এক অমর প্রতীক।

 

 

সময়ভেলা|মেরিন নিউজ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!