, বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনে অধ্যাদেশ!

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন
বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনে অধ্যাদেশ! সংগৃহিত ছবি

বাণিজ্য-সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করা হয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
 

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি জারি করা হয়। সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি বিবেচনায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
 

অধ্যাদেশ অনুযায়ী, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা হবে। জেলা জজদের মধ্য থেকে এসব আদালতের বিচারক নিয়োগ দেওয়া হবে এবং আপিল শুনানি হবে হাইকোর্টের নির্ধারিত বাণিজ্যিক আপিল বেঞ্চে। মামলা দায়েরের আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে এবং মধ্যস্থতায় হওয়া সমঝোতা সালিশি রায়ের মতো কার্যকর হবে। চূড়ান্ত শুনানি শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে।
 

আইনজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে জেলা আদালতগুলোতে মামলার চাপ থাকায় বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছিল। বিশেষায়িত আদালত চালু হলে সেই জটিলতা কমবে এবং ব্যবসা-বাণিজ্যে আস্থা বাড়বে।
 

সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সময়ভেলা/বাণিজ্য


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!