জেলা প্রশাসন ও বিসিক সিরাজগঞ্জ আজ থেকে আয়োজন করছে সিরাজগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫, যা উদ্যোক্তা উন্নয়ন ও দেশীয় শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। আগামী ১০ দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে ৫০টিরও বেশি স্টল, যেখানে বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।
এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে মেরিনার্স গ্রুপ। মেলায় মেরিনার্স গ্রুপের একটি বৃহৎ ও সুসজ্জিত ১১ নং স্টলে প্রদর্শিত হবে তাদের ৪৭টিরও বেশি ভোক্তা পণ্য, যা দেশীয় বাজারে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।
মেরিনার্স গ্রুপের স্টলে থাকবে খাদ্যপণ্য, বেকারি ও স্ন্যাকস আইটেমসহ বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। গ্রুপটির নিজস্ব উৎপাদন ব্যবস্থাপনা, মাননিয়ন্ত্রণ এবং বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে এসব পণ্য সারা দেশে সরবরাহ করা হচ্ছে। উদ্যোক্তা মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ক্রেতা, পরিবেশক ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, এই উদ্যোক্তা মেলা স্থানীয় শিল্প ও ব্যবসায়িক উদ্যোগকে আরও গতিশীল করবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাবে এবং দেশীয় পণ্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াবে। মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
মেরিনার্স গ্রুপ কর্তৃপক্ষ জানান, দেশীয় উদ্যোক্তা ও শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা নিয়মিত এ ধরনের মেলায় অংশগ্রহণ করছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা মেলা ও প্রদর্শনীতে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরিকল্পনার কথা জানান তারা।
উল্লেখ্য, সিরাজগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সময়ভেলা/বাণিজ্য



সময় ভেলা রিপোর্ট