, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আয়ারল্যান্ড-এর বিরুদ্ধে ২-১ এ- সিরিজ জিতলো বাংলাদেশ

বিশ্ব রেকর্ড ও ম্যাচ সেরা তামিম!

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৫:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৫:২১:৫৬ অপরাহ্ন
বিশ্ব রেকর্ড ও ম্যাচ সেরা তামিম! সংগৃহিত ছবি
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। 

আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে নয়, ক্যাচ নিয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্যাট হাতে ৩৬ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন।

এই ম্যাচ একাই ৫টি ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।

ম্যাচে গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করেন তানজিদ তামিম। তার আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি করে নিয়েছেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

সময়ভেলা/স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!