, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত!

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৪১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৪১:৪৪ পূর্বাহ্ন
মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ৩ জন নিহত! সংগৃহিত ছবি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গাগামী লেনে চলা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনসহ মোট তিনজন প্রাণ হারান। শিবচর হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভাবনা বেশি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ আমরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরও ২ জন মারা গেছেন। 

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও ওসি জানান।

সময়ভেলা/সারাদেশ

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!