অর্থনীতিতে কোবরা ইফেক্ট কি?
সমস্যা সমাধান করতে গিয়ে সমস্যা ডেকে আনা। অথবা বলা যেতে পারে হিতে বিপরীত। একে অর্থনীতির ভাষায় কোবরা ইফেক্ট বলা হয়। কেন কোবরা ইফেক্ট নামকরণ! এর পেছনের ইতিহাস তুলে ধরা হলো:
ব্রিটিশরা ভারত শাসনকালে কোবরা সাপের উৎপাতে অতিষ্ট হয়ে গিয়েছিল। তাদের অনেক সঙ্গী সাপের কামড়ে মারা যায়। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পরে। সমস্যার সমাধান খুজতে লাগলো। সমাধানে, অতিরিক্ত কোবরা সাপের সমস্যা মোকাবেলা করার জন্য তারা একটি পুরস্কার চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে কোন লোক কোবরা সাপ মে'রে নিয়ে আসলে তাদের পুরস্কার প্রদান করা হতো। দরিদ্র ভারতীয়দের মধ্যে বেশ আর্থিক সচ্ছল হবার বিরাট সুযোগ তৈরি হলো।
এমন সময় কিছু লোক অতিরিক্ত পুরস্কারের জন্য নিজ বাসায় কোবরা পালন করা শুরু করে। এবং তার প্রয়োজন অনুযায়ী একটি করে সাপ মেরে নিয়ে গিয়ে পুরস্কার গ্রহণ করত।
সাধারণ লোকের এই চালাকি যখন ব্রিটিশরা জানতে পারে তখন তারা পুরস্কার দেওয়া বন্ধ করে দেয়। ফলস্বরূপ যারা সাপ পালন করছিলো তারা সবগুলো সাপ আবার ছেড়ে দেয়! এতে করে সমস্যা কমার বদলে আরো জটিল আকার ধারণ করে। এই সমস্যাটিকেই পরবর্তীতে নাম দেওয়া হয় 'কোবরা ইফেক্ট'।
এখন প্রশ্ন আসতে পারে অর্থনীতিতে এর ব্যবহার কিভাবে?
অর্থনীতিতে প্রায়শই কোনো একটি আচরণকে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া হয়। কিন্তু মানুষ সেই প্রণোদনা পাওয়ার জন্য এমন কাজ করে যা মূল লক্ষ্যের পরিপন্থী।
উদাহরণ: ধরা যাক সরকার একটি শিল্পকে দূষণ কমাতে উৎসাহিত করার জন্য প্রতিটি 'কমানো দূষণ ইউনিটের' ওপর ভর্তুকি ঘোষণা করল। কোবরা ইফেক্ট হতে পারে এই যে, কিছু অসাধু কারখানা মালিক প্র্রথম থেকেই ইচ্ছাকৃতভাবে দূষণের মাত্রা বাড়িয়ে দেখাতে পারে, যাতে তারা পরে তা "কমানোর" নাম করে বেশি ভর্তুকি পেতে পারে।
সময়ভেলা/অর্থনৈতিক বিশ্লেষণ
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



ডেস্ক রিপোর্ট