দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক ওই মুহূর্তে সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি গড়েছেন ডানহাতি ব্যাটার। তার আগে ১০০তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ১০ কিংবদন্তি ব্যাটার। মুশফিকের সেঞ্চুরিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে তিনশ’ রান দলের।
বাংলাদেশ ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রানে ব্যাট করছে। মুশফিক ১০৬ রানে আউট হয়ে ফিরে গেছেন। তার সঙ্গী লিটন দাস পেয়েছেন সেন্চুরি। ১০৩ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিন স্ট্রাইক প্রান্তে শুরু করেন মুশফিক। সেঞ্চুরির জন্য তার ১ রান দরকার থাকলেও তাড়াহুড়ো ছিল না অভিজ্ঞ এই ব্যাটারের। প্রথম ওভার তাই মেডেন দেন তিনি। দিনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নিযে উদযাপনে মাতেন ২০০৫ সালে ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী মুশফিক।
সময়ভেলা/স্পোর্টস
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক


