, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো সয়াবিন তেলের দাম বৃদ্ধি!

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৫:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৫:২৮:৩৪ অপরাহ্ন
আবারো সয়াবিন তেলের দাম বৃদ্ধি! সংগৃহিত ছবি
ভোক্তাদের জন্য অস্বস্তিকর খবর নিয়ে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির প্রস্তাবনা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়তে পারে।


ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।


সুপারিশ অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।


উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ।

সময়ভেলা/বাণিজ্য

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!