, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা!

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:১৩:১২ অপরাহ্ন
পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা! সংগৃহিত ছবি
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সময়ভেলা/অপরাধ

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!