, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত !

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:১৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:১৪:০৮ অপরাহ্ন
কক্সবাজারে বাসের সঙ্গে মাইক্রোবাসের  সংঘর্ষে পাঁচজন নিহত ! সংগৃহিত ছবি
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, হতাহতদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম রেফার্ড করেছেন চিকিৎসকরা।
বিস্তারিত আসছে..

সময়ভেলা/সারাদেশ

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!