, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু,ভর্তি ১১৪৭ জন!

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৫:০২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৫:০২:৪৮ অপরাহ্ন
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু,ভর্তি ১১৪৭ জন! সংগৃহিত ছবি
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৮। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮২২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুরে ১৯ এবং সিলেট বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

সময়ভেলা/সারাদেশ

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!