, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েক: জানেন না পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:২৫:০৫ অপরাহ্ন
ঢাকায় আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েক: জানেন না পররাষ্ট্র উপদেষ্টা সংগৃহিত ছবি
বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে ড. জাকিরের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এ রকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।

এর আগে রোববার (১২ অক্টোবর) স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ জানিয়েছিলেন প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক।


আলী রাজ জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।

ড. জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে বলেও জানান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার।

সময়ভেলা/জাতীয়

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!