, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওপেনিং জুটিতে ১৫০ পার! মিরপুরে চলছে সাইফ-সৌম্য শো!

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৭:৫২ অপরাহ্ন
ওপেনিং জুটিতে ১৫০ পার! মিরপুরে চলছে সাইফ-সৌম্য শো! ছবি: সংগৃহিত
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার শতক ছাড়ানো জুটি গড়েছেন।  

বাংলাদেশ ২২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫৬ রানে ব্যাট করছে। সৌম্য সরকার ৭০ বলে ৭৮ রান করেছেন। সাইফ হাসান ৬৩ বলে ৭৮ রানে খেলছেন। এর আগে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে ৫৩ রানের জুটি গড়েছিল বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। চার স্পিনার ও এক পেসার আছেন বাংলাদেশ একাদশে। ওয়েস্ট ইন্ডিজও চার নিয়মিত স্পিনার নিয়েছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২০৭ রান করেও সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২১৩ রান করে ইনিংসের শেষ বলে ক্যাচ ফেলে ম্যাচ টাই করে ফেলে বাংলাদেশ। সুপার ওভারে ১ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, খেরি পেরি। 

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!