, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেষ দিকে রিশাদ ঝড়ে ২১৩ রান সংগ্রহ বাংলাদেশের!

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
শেষ দিকে রিশাদ ঝড়ে ২১৩ রান সংগ্রহ বাংলাদেশের! ছবি: সংগৃহিত
প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অল্প পুঁজি নিয়েও সহজ জয় পায় টাইগাররা। ফলে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদি মিরাজ। স্পিন সহায়ক উইকেটে রান তুলতে  অবশ্য বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। সৌম্য সরকার-মেহেদি মিরাজরা উইকেটে থিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি। তাতে দুইশ রানও অনেক দূরে মনে হচ্ছিল। তবে শেষদিকে রিশাদ হোসেন রীতিমতো ঝড় তোলেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তাতে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।



মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার।

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!