, রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ : শুরুতেই সাইফ-হৃদয়ের বিদায়

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ : শুরুতেই সাইফ-হৃদয়ের বিদায় সংগৃহিত ছবি
প্রথম ওয়ানডেতে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সে ম্যাচে দলটা নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

তবে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক। সাত পাঁচ না ভেবেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

প্রথম ম্যাচে স্পিনারদের একচ্ছত্র আধিপত্য দেখেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন।

দ্বিতীয় ওয়ানডেতে সেই একই রেসিপি বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে শুরুতেই  সাইফ হাসান ৬ রানে সাঝঘরে ফেরেন। তওহীদ হৃদয়ও বেশীক্ষণ টিকতে পারেন নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান,১৫ ওভার।

বাংলাদেশের একাদশ—

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!