, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ২ ওয়ানডেতে শক্তি বাড়াতে দলে অন্তর্ভুক্ত হলেন নাসুম আহমেদ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৫:৩৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৫:৩৮:০৫ অপরাহ্ন
শেষ ২ ওয়ানডেতে শক্তি বাড়াতে দলে অন্তর্ভুক্ত হলেন নাসুম আহমেদ সংগৃহিত ছবি
স্পিন দিয়ে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নামার আগে টাইগারদের স্পিন বিভাগ হলো আরও শক্তিশালী। প্রথম ওয়ানডের পর ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ধারণা করা হচ্ছে, মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়াতেই নাসুমকে দলে নেওয়া হয়েছে।

৩০ বছর বয়সী এই স্পিনার প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরলেন। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট শিকার করেছেন নাসুম। 

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

সময়ভেলা স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!

​ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ!