, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
‘পপকর্ন নিয়ে বোসো। শুরু হচ্ছে। আগুন লাগিয়ে দেব।’

‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিয়েছেন ববি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০১:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০১:১৬:৫১ অপরাহ্ন
‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিয়েছেন ববি ছবি: সংগৃহিত
বলিউডের শৌখিন অভিনেতা ববি দেওল। বছর দুই আগে সুপারহিট ‘অ্যানিম্যাল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এও বহুল প্রশংসিত হয়েছে ববি দেওলের খলচরিত্র। বলিউডে নতুন ইনিংস শুরু করে ববি দেওল যে অপ্রতিরোধ্য, তা যেন আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবার ‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিলেন অভিনেতা।

কাপুর এবং খানদের পাশাপাশি বলিউডে এখন ‘টক অব দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘বলিউড কোনোদিন দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।’ কিন্তু ‘গাদার ২’ এবং ‘অ্যানিম্যাল’ দিয়ে হিন্দি সিনে ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব ছুড়েছেন ‘দেওল ব্রাদার্স’। এবার যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সের জন্য ববিকে যে লুকে দেখা গেল, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগী মহলে। পরনে কালো ফ্রেমের চশমা। কাঁধ পর্যন্ত চুল শক্ত করে পনিটেল বাঁধা। গোঁফে বয়সের পাক ধরেছে! ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়ে ববি দেওলের আগাম বার্তা ‘পপকর্ন নিয়ে বোসো। শুরু হচ্ছে। আগুন লাগিয়ে দেব।’ যদিও কোন সিনেমার জন্য এমন লুক এখনই সেটা ফাঁস করেননি ববি। তবে কানাঘুষা চলছে যশরাজের নতুন গোয়েন্দা ব্রহ্মাণ্ডের নতুন লুকেই বড় চমক দেবেন ববি দেওল। জল্পনা জিইয়ে রেখে অভিনেতা বললেন, ‘আগামী ১৯ তারিখ ফাঁস করব।’

জানা গেছে, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে পাওয়া যাবে। অ্যানিম্যানেল পর এবার এই ছবিতে ভিলেন বেশে কেমন চমক দেন তিনি?

সময় ভেলা/ বিনোদন

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!