জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নং হলে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন উপাচার্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নং হলে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন উপাচার্য। গতকাল ২১ নং হলের প্রভোস্টের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতের এ ঘটনায় আজকে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট কর্তৃক একটি রিপোর্ট দেয়া হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছেন।
মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক কামরুজ্জামানকে সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর আল আমিন।
বরখাস্ত হওয়া ১৬ জন শিক্ষার্থীর সবাই বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের)। ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই ভয় পেয়েছিলাম। দরজা বন্ধ, লাইট বন্ধ, সবাইকে সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো দুই সারিতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন



সময় ভেলা রিপোর্ট