, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ভোট পেতে মরিয়া জামায়াত: রুহুল কবির রিজভী আহমেদ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০২:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০২:৪১:৫৪ অপরাহ্ন
আওয়ামী লীগের ভোট পেতে মরিয়া জামায়াত: রুহুল কবির রিজভী আহমেদ ছবি: সংগৃহিত
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের এক প্রতিবাদ সভায় তিনি এ অভযোগ করেন। কোরআন অবমাননা ও রাসূল (স.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির এই অঙ্গ-সংগঠনটি এ প্রতিবাদ সভা করে।
এতে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদের কোনও মাস্টারপ্ল্যান আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের আগেই চলতি বছরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। বিপরীতে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করার প্রস্তাব দিয়েছে।

সূত্র: যমুনা টিভি

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!