, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
২১ দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ ফাঁকা থাকার পর

নতুন সচিব নিযুক্ত হয়েছেন মোহাম্মদ এহসানুল হক

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:১১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:১১:৪২ পূর্বাহ্ন
নতুন সচিব নিযুক্ত হয়েছেন  মোহাম্মদ এহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব মোহাম্মদ এহসানুল হক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত হয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক।
রবিবার (১২ অক্টোবর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
এহসানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন।
এর মধ্য দিয়ে ২১ দিন শূন্য থাকার পর জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদায়ন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। তারপর থেকে জনপ্রশাসন সচিবের পদটি ফাঁকা ছিল।

নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন

কমেন্ট বক্স
​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!

​১০% থেকে বাড়িয়ে ১৫%: সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প!