এসএসসি ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫%, শীর্ষে রাজশাহী, তলানিতে বরিশাল
-
আপলোড সময় :
১০-০৭-২০২৫ ০৪:২৭:১৬ অপরাহ্ন
-
আপডেট সময় :
১০-০৭-২০২৫ ০৪:২৭:১৬ অপরাহ্ন
সংগৃহীত ছবি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫৯ শতাংশ কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডে—৭৭ দশমিক ৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৭৩ দশমিক ৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮ দশমিক ৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭ দশমিক ০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৮ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে—৫৬ দশমিক ৩৮ শতাংশ।
ফলাফল অনুযায়ী, এবার মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। ২০২৪ সালের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কম। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ফল প্রস্তুত করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন নীতির’ ভিত্তিতে।
এ বছর ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স