ইরান-ইসরায়েল
ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট
-
আপলোড সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৫৯:১৯ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৫৯:১৯ অপরাহ্ন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছেন, সংঘাতের সময়ে ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল তার বিরুদ্ধে কাজ করেছিল, তবে তারা ব্যর্থ হয়েছে।
এদিন মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইসরায়েল তাঁকে হত্যা করার চেষ্টা করেছিল, তবে তারা সেই উদ্দেশ্যে সফল হয়নি। তিনি আরও বলেন, ইরানের জন্য আমি আমার জীবনকে কোরবানি দিতেও ভয় পাই না। আমাদের কোনো সরকারি কর্মকর্তা জীবন দিতে ভয় পান না।
এছাড়া, ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি, কারণ এটি ভুল এবং এটি আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনারও বিরুদ্ধে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা পারমাণবিক বোমার পেছনে কখনো ছুটিনি এবং এটি ধর্মীয়ভাবে হারাম। তিনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পেজেশকিয়ান বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের কাছে ক্ষমতা রয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার এবং ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার। তবে, ট্রাম্প যদি ইসরায়েলের নিয়ন্ত্রণে না আসেন, তাহলে আরেকটি যুদ্ধ হতে পারে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরান কখনো প্রথমে আক্রমণ করেনি, বরং বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন ইরাক যুদ্ধ এবং সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধ।
এসময়, তিনি জানান, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, রাশিয়া বা চীনের সামরিক সাহায্য ইরান চাইবে না, আমরা আল্লাহকে বিশ্বাস করি।
সূত্র: মিডল ইস্ট আই
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স