অপরাধ
কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্য কামাল হোসেনের বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার
-
আপলোড সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৩৪:৪১ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৩৪:৪১ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়ায় নিহত ইউপি সদস্য ইউপি সদস্য কামাল হোসেন | ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজাপালং ইউনিয়নের মনখালীর খাল থেকে পুলিশ এই মরদেহটি উদ্ধার করে। নিহত ইউপি সদস্য কামাল হোসেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত চলছে।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
নিহত কামাল হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে কামাল হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার দুপুরে মনখালীর খালের পাশে বস্তাবন্দী একটি বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তা খুলে গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে এবং স্থানীয় এলাকায় আরও অনুসন্ধান করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স