, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৪:৩১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৪:৩১:২২ অপরাহ্ন
​দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানোর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার বিএনপির স্থানীয় নেতা মিজানুর রহমান প্রধান ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কৃষকদল নেতার ওপর হামলার ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা মিজানুর রহমান প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অপসারণ করা হয়। বহিষ্কারাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
 
শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে হামলায় ইন্ধন, মদদ ও নির্দেশনা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিএনপির উপজেলা কমিটি মিজানুর রহমান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
 
তবে নোটিশের জবাব দলীয়ভাবে সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। এ কারণে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজানুর রহমান প্রধানকে দলে বহাল রাখা যায় না বলে সিদ্ধান্ত জানায় উপজেলা বিএনপি।
 
বহিষ্কার প্রসঙ্গে দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, “মিজানুর রহমান প্রধানের লোকজন কৃষকদল আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা করেছে—এমন একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি জবাব দিলেও তা গ্রহণযোগ্য হয়নি। আমাদের স্থানীয় তদন্তেও অভিযোগের সত্যতা মিলে গেছে। তাই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
 
তিনি আরও বলেন, “এই বহিষ্কার সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট করা হলো—বিএনপিতে কোনো অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের স্থান নেই। দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!