, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​জাপানে মার্কিন মেরিন সেনাকে ৭ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন
​জাপানে মার্কিন মেরিন সেনাকে ৭ বছরের কারাদণ্ড ছবি- এপি

জাপানে এক মার্কিন মেরিন সেনাকে যৌন হয়রানির অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর অকিনাওয়া শহরে এক নারীকে শ্বাসরোধে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় আদালত এই সাজা প্রদান করেছে। অভিযুক্ত সেনার নাম জামেল ক্লিটন (২২), যিনি আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

জাপানের নাহা জেলা আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করে। আদালতের একজন মুখপাত্র জানান, ক্লিটনকে সম্মতি ছাড়া জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করার জন্য সাজা দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেছে যে, ক্লিটনের আচরণ ওই নারীর জীবনের জন্য বিপজ্জনক ছিল এবং তার এমন কর্মকাণ্ড সমাজের জন্যও ক্ষতিকর।

এদিকে, ক্লিটনের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দাবি করেছেন, ক্লিটন ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেননি, বরং তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরেছিলেন এবং পরে ছেড়ে দিয়েছিলেন।

অকিনাওয়া অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। গত বছর প্রায় ৮০ জন মার্কিন সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছিল বিভিন্ন অপরাধে। ১৯৯৫ সালে তিন মার্কিন সেনা সদস্য ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করলে, জাপানে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দেওয়া ১৯৬০ সালের চুক্তি পুনর্বিবেচনার দাবিও ওঠে।

এ রায়ের ফলে, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্কের ওপর নতুন প্রশ্ন উঠতে পারে।

সূত্র: এএফপি
 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!